সুন্দর না, কল আর অর্ডার আনা ওয়েবসাইট বানান
ছোট ব্যবসার ওয়েবসাইট
ডোমেইন, হোস্টিং, জরুরি পেজ, গুগলে আসা আর অর্ডার — টাকা নষ্ট না করে সঠিক ওয়েবসাইটের পুরো ম্যাপ
একবার কিনলে PDF আপনার — ফোন, ট্যাব বা কম্পিউটারে যতবার খুশি পড়ুন।
এগুলো কি আপনার সাথেও হয়?
- শুধু ফেসবুক পেজের উপর ভরসা, রিচ কমলেই অর্ডার কমে
- গুগলে খুঁজলে আপনার ব্যবসা আসে না
- ওয়েবসাইট আছে, কিন্তু কল বা অর্ডার আসে না
- ডেভেলপারের কাছে ডোমেইন আটকে আছে
এই বই ঠিক এগুলোর সমাধান ধাপে ধাপে দেখায় — সহজ বাংলায়, উদাহরণসহ।
পড়া শেষে আপনি যা পারবেন
কাদের জন্য
এই বইয়ে যা পাবেন
- কোন ধরনের সাইট আপনার ব্যবসার জন্য ঠিক
- ভালো ডোমেইন নামের ৫ নিয়ম, .com বনাম .com.bd
- ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস নাকি কাস্টম
- যে ৬টা পেজ লাগবেই, আর প্রতিটায় কী থাকবে
- কল ও অর্ডার বাড়ানোর ৭টা নিয়ম
- গুগল বিজনেস প্রোফাইল ও লোকাল SEO-র শুরু
- অনলাইন পেমেন্ট ও অর্ডারের ৩ স্তর
- ডেভেলপারের সাথে চুক্তির ১০ পয়েন্ট ও লাল সংকেত
- লঞ্চের আগের চেকলিস্ট
বইটি সম্পর্কে
ফেসবুক পেজটা ফেসবুকের, ওয়েবসাইটটা আপনার। গ্রাহক এখন কেনার আগে গুগলে খোঁজে — যার ওয়েবসাইট আর গুগল বিজনেস প্রোফাইল ঠিকঠাক, সে-ই প্রথমে চোখে পড়ে।
এই বই দেখায়: লক্ষ্য ঠিক করা, ডোমেইনের নাম আর মালিকানা, হোস্টিং ও বানানোর ৩ পথ, যে ৬টা পেজ লাগবেই, গ্রাহক যেন কল বা অর্ডার করে, গুগলে আসার লোকাল SEO আর অনলাইন পেমেন্টের উপায়।
ডেভেলপার দিয়ে বানালে কী লিখিতভাবে ঠিক করবেন, আর লঞ্চের আগের চেকলিস্টসহ।
কেনার পরও আমরা পাশে আছি
পেমেন্টের পর ডাউনলোড না এলে, ফাইল খুলতে সমস্যা হলে, বা বইয়ের কোনো অংশ বুঝতে না পারলে WhatsApp-এ জানান — আমাদের টিম মেম্বার অতি দ্রুত সাহায্য করবেন।
প্রকাশক
মুক্তাদী রেজা মুন্না — Founder & CEO, MRM ZONE। আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ক্লায়েন্টদের জন্য ওয়েব ডিজাইন, SEO আর Google Ads নিয়ে কাজ করেন। বইটি MRM ZONE থেকে প্রকাশিত।
সাধারণ প্রশ্ন
পেমেন্টের পর কীভাবে পাব?
টাকা পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্ট পেজেই ডাউনলোড বাটন চলে আসবে। কাউকে মেসেজ দিতে হবে না।
মোবাইলে পড়া যাবে?
হ্যাঁ। PDF মোবাইলে পড়ার উপযোগী সাইজে বানানো — যেকোনো ফোন, ট্যাবলেট বা কম্পিউটারে খুলবে।
অন্য নম্বর থেকে টাকা পাঠালে?
পেমেন্ট পেজে TrxID দেওয়ার অপশন আছে, সেখানে দিলেই মিলে যাবে। তারপরও সমস্যা হলে WhatsApp করুন।
পেমেন্ট করার পরও ডাউনলোড লিংক না এলে?
পেমেন্ট পেজের সবুজ “WhatsApp-এ জানান” বাটনে চাপুন — অর্ডার নম্বর নিজে থেকেই মেসেজে বসে যাবে। পেমেন্টের SMS বা স্ক্রিনশট দিলে আমরা দেখে দ্রুত লিংক পাঠিয়ে দেব।
ডাউনলোড পেজ হারিয়ে গেলে?
উপরের মেনুর “ডাউনলোড ফিরে পান”-এ যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটা আর বিকাশ/নগদের TrxID দিন — পেজ আবার খুলে যাবে।
কেনার আগে ভেতরটা দেখা যাবে?
হ্যাঁ। কভারে বা “ভেতরের পৃষ্ঠা পড়ে দেখুন”-এ চাপলে কয়েকটা আসল পৃষ্ঠা পড়তে পারবেন।
আরও ইবুক
৫০% ছাড়📖 ভেতরের পৃষ্ঠা পড়ে দেখুনAI দিয়ে স্মার্ট কাজ
ChatGPT ও Claude দিয়ে অফিস আর পড়াশোনার কাজ সহজ করার সম্পূর্ণ বাংলা গাইড
২২% ছাড়📖 ভেতরের পৃষ্ঠা পড়ে দেখুনচাকরি প্রস্তুতি বান্ডেল (৩টা বই)
সিভি থেকে চাকরি + ভয় ছাড়া স্পোকেন ইংলিশ + প্রফেশনাল ইমেইল ও অফিসের চিঠি — একসাথে ১৯৮ টাকা কমে
৫০% ছাড়📖 ভেতরের পৃষ্ঠা পড়ে দেখুনGoogle Maps-এ আপনার দোকান
নিজে নিজে Google Business Profile খুলে আশেপাশের কাস্টমারের সামনে আসার বাংলা গাইড